চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
হাইকোর্টের বেঞ্চ বদলেও, বদলাল না রায়, বহাল রইল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়। সিবিআই জেরা সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ। অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রয়োজনে জেরা করতে পারবে সিবিআই-ইডি(CBI-ED)।
আগামী ৯ জুনের মধ্যে তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা করতে হবে। পাশাপাশি আদালতের সময় নষ্ট করায় কুন্তল ঘোষ ও অভিষেককে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করল আদালত।
সম্প্রতি শহিদ মিনারে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, মদন মিত্র, কুণাল ঘোষদের দিয়ে জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অভিষেকের নাম বলানোর চেষ্টা করছেন। এরপর নিয়োগ সংক্রান্ত মামলায় ধৃত কুন্তল ঘোষের গলাতেও শোনা যায় একই কথা।
তিনি দাবি করেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাকে। চিঠির মাধ্যমে অভিযোগও জানান কুন্তল। সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই জেরা করতে পারে বলেই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশ মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বদলে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়, কিন্তু তাতেও রায় বদল হয়নি। কিন্তু প্রশ্ন কবে তলব করবেন অভিষেক ব্যানার্জিকে। অন্যদিকে তিনি এখন নবজোয়ার কর্মসূচিতে ব্যাস্ত, কর্মসূচি বাদ দিয়ে কি আসবেন তিনি , সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news