চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ কয়েকদিন ধরে জেলায় জেলায় চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত । শনিবার থেকে বদলাবে আবহাওয়া এমনটাই জানাল হাওয়া অফিস। রবি ও সোমবারে বাড়বে তাপমাত্রা। তবে এই গরম দীর্ঘস্থায়ী হবে না। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহওয়াদপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পশ্চিমের জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা। এর আগেই হাওয়া অফিস সুত্রে জানানো হয়েছিল, চলতি সপ্তাহেই আন্দামানে ঢুকছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা। আন্দামানে আগাম হলেও কেরলে দেরিতে ঢুকবে বর্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news