Nadia: A fisherman arranges his fishing net before venturing out into the sea, after Cyclone Fani made landfall, in Nadia district of West Bengal, Saturday, May 4, 2019. People of West Bengal heaved a sigh of relief as severe cyclonic storm Fani weakened on Saturday morning and was moving towards neighbouring Bangladesh.(PTI Photo) (PTI5_4_2019_000186B)
সপ্তাহান্তে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, উপকূলে ঝঞ্ঝার আবহাওয়া, সতর্কবার্তা মৎসজীবীদের
31/07/2019
TRENDING, অথ রাজনীতি কথা, হেড লাইন্স
154 Views
ওয়েব ডেস্ক:
দেরিতে বর্ষার দেখা মিলেছে দক্ষিণবঙ্গে। বুধবার সকালেও কমবেশি বৃষ্টি হয়েছে। এখন এমন আবহাওয়াই জারি থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে চলবে বৃষ্টি। এরইমধ্যে আজ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। এদিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হল মৎস্যজীবীদের।
তবে দক্ষিণবঙ্গে ধারাবাহিক ভাবে ভারী বৃষ্টি চলবে ৩-৬ অগস্ট পর্যন্ত। একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ায়তেই বাড়বে বৃষ্টির পরিমাণ। অর্থাৎ সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। চলবে মঙ্গলবার পর্যন্ত।রবি থেকে মঙ্গল অবধি দক্ষিণবঙ্গের অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ একই কারণে বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Check Also
দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …
দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …
চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …