Breaking News
Home / TRENDING / ইস্টবেঙ্গল দিবসে কপিল, লাল-হলুদের অনুষ্ঠানে থাকতে পারে উচ্ছসিত কিংবদন্তি

ইস্টবেঙ্গল দিবসে কপিল, লাল-হলুদের অনুষ্ঠানে থাকতে পারে উচ্ছসিত কিংবদন্তি

প্রসেনজিৎ মাহাতো:

আসন্ন ইস্টবেঙ্গল দিবসে অন্যতম আকর্ষণ হতে চলেছেন কপিল দেব। কিংবদন্তি ক্রিকেটার ১লা আগস্ট দুপুরে শহরে আসছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও ইস্টবেঙ্গল জার্সিতে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার। সেটা ১৯ ৯২ সালের কথা।

এবার কলকাতায় আসার আগে ইস্টবেঙ্গলকে নিয়ে আবেগতাড়িত কপিল দেব। বলেন, ‘আশা করি, ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান দারুণ হবে। সমর্থকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠবে। আমি ১ আগস্ট শহরে থাকব। কলকাতা আমার কাছে একটা আলাদা গুরুত্ব রাখে।’

তবে ১৯৯২ সালের ম্যাচের কথা তেমন মনে নেই কপিলের। বলেন, ‘আমার তেমন কিছু মনে নেই। তবে, গোটা ম্যাচ খেলিনি। গোল করিনি। স্ট্রাইকারে খেলেছিলাম।’ এবারের ইস্টবেঙ্গল দিবসের অনুষ্ঠান নিয়ে কপিল বলেন, ‘জানি ইস্টবেঙ্গল ক্লাবের প্রচুর সমর্থক। এরকম অনুষ্ঠান সমর্থকদের খুশি করবে নিশ্চয়ই। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রস্তাব পাওয়ার পর ম্যানেজারকে বলি, যেভাবেই হোক সিডিউল সাজাও। যেতে চাই।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *