ওয়েব ডেস্ক:
শীত যাই যাই করেও যায়নি। এর মধ্যে তৈরি হয়েছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানা গিয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কারণেই এই কাণ্ড। উত্তর ভারতে ইতিমধ্যে পশ্চিমি ঝঞ্ঝর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে মেঘলা আকাশের কারণে অন্ধকারে ঢেকেছে রাজধানী দিল্লি। সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে রাজধানী। এর প্রভাব আগামীকাল এসে পড়বে এ রাজ্যেও।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও হুগলির বেশ কিছু এলাকায় বৃষ্টি হবে বলেও পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। দিনের সর্বোচ্চ ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আকাশ মেঘলা থাকায় দিনের তাপমাত্রা তেমন কমবে না। তবে রাতে গরম অনুভূত হবে। মেঘ কেটে গেলে ফের অল্প ঠান্ডা পড়ার সম্ভাবনা। তবে শীত আর ফিরবে না। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের আশপাশেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news