ভাস্কর মান্না :
ভোট আসছে। তাই রাজনৈতিক নেতারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে একে অপরের বিরুদ্ধে। এর আগে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় এবং চন্দ্রবাবু নাইডুকে দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে ধর্নায় বসতে দেখেছি। তবে এবার কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাস্তায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যপাল কিরণ বেদীর বিরুদ্ধে পথে নেমেছেন পুদুচেরির কংগ্রেস মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। পুদুচেরি জুড়ে বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করা নিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এর মধ্যে সংঘাত। রাজ্যপাল কিরণ বেদী চাইছেন, এই মুহূর্ত থেকেই এই নিয়ম লাগু করা হোক। আর মুখ্যমন্ত্রী নারায়ন স্বামীর দাবি, এক একটি পর্ব অনুসারে এই নিয়ম লাগু করা হোক। এই বিবাদ নিয়ে গতকাল রাত থেকে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী নারায়নস্বামী। পুদুচেরি রাজ ভবনের সামনের রাস্তায় বিধায়কদের কালো পোশাক পরিয়ে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বিবাদ নিয়ে পুদুচেরির রাজনীতি সরগরম হয়ে উঠেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news