ওয়েব ডেস্ক:
উত্তরপ্রদেশে আমেঠির কাছে এবার কালশনিকোভ রাইফেল তৈরর কারখানা গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বুধবার এই সিদ্ধান্ত নেয় মন্ত্রী সভা৷
সূত্রের খবর, রাশিয়ার একটি সংস্থা এবং দেশের অর্ডিন্যান্স ফ্যাক্ট্রি বোর্ড যৌথভাবে এই কারখানা তৈরি করবে। জানা গিয়েছে ৭.৪৭ লক্ষ এই ধরণের রাইফেল তৈরি হবে এখানে৷
প্রসঙ্গত, আমেঠি কংগ্রেসের খাস ঘাঁটি বলেই পরিচিত৷ সেখানেই মোদী সরকারের মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের অন্তর্গত এই নয়া কারখানা তৈরি হতে চলেছে৷
এদিন আরও সিদ্ধান্ত হয়। যেমন, পাটনা মেট্রো রেল প্রকল্পে অনুমতি দেওয়া হয়েছে৷ যে প্রকল্পের বাজেট ১৩,৩৬৫.৭৭ কোটি টাকা। দানাপুর ক্যান্ট থেকে মীঠাপুর গলিয়ারা শহরের মধ্যে দিয়ে যাবে এটি৷ প্রকল্প রূপায়নে আনুমানিক সমায় লাগবে পাঁচ বছর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news