নিজস্ব সংবাদদাতা:
শীতে বৃষ্টি! হ্যাঁ, এবার তেমনটাই ঘটতে চলেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এমনিতে শীত এবার এখনও তেমন পড়েনি। সবে নামতে শুরু করেছিল পারদ। কিন্তু হাড় কাঁপানো শীতের মজা নেওয়ার আগেই নিম্নচাপের গেঁড়োয় যাই যাই অবস্থা। এমত অবস্থায় হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে।
জানা গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপ আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপ এবং তারপর সাইক্লোনে পরিণত হতে পারে। ইতিমধ্যে প্রচুর জলীয়বাষ্প ডুকতে শুরু করেছে। যার ফলে আগামী ৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। একই কারণে ১৬ এবং ১৭ তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news