নীল বণিক:
অসমের ধাঁচে নাগরিক পঞ্জিকরণের দাবিতে এবার রাজ্যে বড় জমায়েত করতে চলছে হিন্দু জাগরণ মঞ্চ। আগামী ১৫ ডিসেম্বর কলকাতায় শহীর মিনারের পাদদেশে বড় জমায়েতের আয়োজন করেছে হিন্দু সংগঠনটি। দক্ষিণ বঙ্গের আটটি জেলা থেকে সংগঠনের সদস্যরা শহীদ মিনারের সভাতে আসবেন বলে খবর। এনআরসির দাবিকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতেই ১৫ ডিসেম্বর শহরে এক লক্ষ লোকের সমাবেশ হবে বলে জানানো হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের তরফে।
উল্লেখ্য, রাজ্যে হিন্দু জাগরণ মঞ্চের এটিই প্রথম বড়সড় সভা। তার জন্য হিন্দু জাগরণ মঞ্চ সেনাবাহিনী ও কলকাতা পুলিশের প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা। সামনেই লোকসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির প্রতিবাদে সরব হয়েছেন। এমনকি তিনি এই আইন বাতিল করবারও দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে। ঠিক লোকসভা ভোটের আগে আগেই হিন্দু জাগরণ মঞ্চের এনআরসির দাবি প্রাকারন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে চাপে রাখার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news