Breaking News
Home / TRENDING / কর্মসূচিতে অনড় বিজেপি, প্রশাসন সিদ্ধান্ত নিয়ে জানাবে

কর্মসূচিতে অনড় বিজেপি, প্রশাসন সিদ্ধান্ত নিয়ে জানাবে

নিজস্ব সংবাদদাতা:

আগের মতোই রথযাত্রা কর্মসূচিতে অনড় রইল বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রার দিন বদলালেও রুট বদলাবে না। তিনি এইসঙ্গে বলেন, প্রশাসনকে সব কথাই বলেছি। প্রশাসন সিদ্ধান্ত নিয়ে জানাবে বলেছে। বিজেপির পক্ষে দিলীপ এদিন বলেন, অনুমতি পাওয়ার ৪ থেকে ৫ দিনের মধ্যে রথযাত্রা হবে।

উল্লেখ্য, নিজেদের রথযাত্রা কর্মসূচির বিষয়ে গেরুয়া শিবির বহু আগেই প্রশাসনকে চিঠি দিয়েছিল। কিন্তু তখন রাজ্য সরকারের তরফে সারা পাওয়া যায়নি। পরবর্তীকালে আদালতের দ্বারাস্থ হয় তারা। এরপর আদালত রথাযাত্রায় স্থগিতাদেশ দেয়। পাশাপাশি রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করে এই মর্মে যে তারা কেন বিজেপির তরফে চিঠি পাওয়া সত্ত্বেও আলোচনায় বসেনি। সেদিনই কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশসনকে বিজেপির নেতাদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেয়।

আজ লালবাজারে ছিল সেই মেগা বৈঠক। বৈঠকে রাজ্য প্রশাসনের তরফে ছিলেন স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচীব, ডিজি প্রমুখ। পাশাপাশি বিজেপির তরফে ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শীর্ষ নেতা মুকুল রায় প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *