Breaking News
Home / TRENDING / কোজাগরী ভেস্তে দিতে আসছে ঝড়, দোসর বৃষ্টি

কোজাগরী ভেস্তে দিতে আসছে ঝড়, দোসর বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা:

কোজাগরী পূর্ণিমার বদলে লক্ষ্মীর পুজোর সন্ধেরাত কী ঝড়-বৃষ্টিতে ভাসবে। হতেও পারে। কারণ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনিতে বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। এবার হাওয়া অফিস জানাল আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আছড়ে পড়তে চলেছে ঝড় এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

উল্লেখ্য, দিল্লির মৌসম ভবন আগেই ২৪ তারিখ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল। বৃষ্টির আশঙ্কা ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা ছিল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা ছিল না।

কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা গণেশকুমার দাস জানালেন, ‘বাংলাদেশ এবং উত্তর ২৪ পরগণা লাগোয়া অঞ্চলে রয়েছে বজ্রগর্ভ মেঘ। সেটাই ঝড় ডেকে আনতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে উত্তর ২৪ পরগণা ও লাগোয়া জেলাতেও এর প্রভাব পড়বে। কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *