Breaking News
Home / TRENDING / বি-রা-ট নায়ক: ওয়ান ডে-র দুনিয়ায় দ্রুততম ১০ হাজার কোহলির

বি-রা-ট নায়ক: ওয়ান ডে-র দুনিয়ায় দ্রুততম ১০ হাজার কোহলির

ওয়েব ডেস্ক:

১০ হাজারি ক্লাবে দ্রুততম কোহলি। ফের ইতিহাস লিখলেন নিজের নামে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উপর্যুপরি দ্বিতীয় শতরান করলেন বিরাট কোহলি৷ বিশাখাপত্তনমে ব্যক্তিগত সেঞ্চুরিতে পৌঁছনোর পথে কোহলি টপকে গেলেন একাধিক মাইলস্টোন৷ তার আগে অ্যাশলে নার্সকে লং-অনে ঠেলে ৮১ রানে পৌঁছতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেন ভারত অধিনায়ক৷

পঞ্চম ভারতীয় ও বিশ্ব ক্রিকেটের ১৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই নজির তৈরি করলেন বিরাট কোহলি। কোহলির আগে ভারতীয় ব্যাটসম্যান হিসাবে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনির ওয়েন ডে ক্রিকেটে ১০ হাজার বা তার বেশি রান রয়েছে।

যে সব অভারতীয় এই কৃতিত্ব অর্জন করেছেন তাঁরা হলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, সনৎ জয়সূর্য, মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, পাকিস্তানের ইনজামাম-উল-হক, ওয়েস্টইন্ডিজের ব্রায়ান লারা এবং সাউথ আফ্রিকার জ্যাক কালিস৷ তবে একটি ক্ষেত্রে কোহলি বাকিদের ছাপিয়ে গেলেন।

কারণ দশ হাজারে পৌঁছতে কোহলি খরচ করছেন সবচেয় কম ইনিংস—মাত্র ২০৫টি। বলা বাহুল্য, তিনিই একদিনের ক্রিকেটে ১০ হাজার রানে পৌঁছনো দ্রুততম ব্যাটসম্যান৷ দ্বিতীয় স্থানে থাকা সচিন তেন্ডুলকরের থেকে থেকে ৫৪টি ইনিংস কম খেলেই মুকুটে এমন পালক যোগ করলেন বিরাট কোহলি৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *