ওয়েব ডেস্ক :
উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারি বৃষ্টিপাতের কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বে তৈরি হয়েছে নিম্নচাপের অক্ষরেখা। পঞ্জাব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও রয়েছে নিম্নচাপের অক্ষরেখা। যার জেরে বৃষ্টিপাতের পরিমান বাড়বে।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.২ (-১) সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.৭(-১)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৭% এবং সর্বোনিম্ন ৭০%।
এই ভারি বৃষ্টিপাত চলবে আগামী বেশ কয়েকদিন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news