Breaking News
Home / TRENDING / নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে, বললেন অমিত শাহ

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে, বললেন অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসব আমরা।” শনিবার সন্ধ্যায় এক জাতীয় সংবাদমাধ্যমে নরেন্দ্র মোদী (Narendra Modi) নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের প্রথম বর্ষপূর্তিতে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, আগামীদিনের বিহার ও পশ্চিমবঙ্গের মতো বড় দুই রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট রয়েছে। চলতি বছর অক্টোবর ও আগামী বছর এপ্রিল মে মাস জুড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতিতে কিভাবে বিধানসভা ভোট হবে ? প্রশ্নের জবাবে প্রাক্তন বিজেপি (BJP) সভাপতি বলেন “বড় রাজ্যের ভোট সাধারণত আটকায় না। তবে বিহার ও পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে ভোট হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন।” এরপর এই অমিত শাহ বলেন, “বিহারে আমাদের অবস্থা বেশ ভালো। এবং পশ্চিমবঙ্গে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব।” প্রসঙ্গত, বিহারে জেডি (ইউ) ও বিজেপি জোটে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতিশ কুমার (Nitish Kumar)। এবং পশ্চিমবঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার রয়েছে গত নয় বছর ধরে। বিহারে ক্ষমতা ধরে রাখা ও পশ্চিমবাংলাতে মসনদ দখল করাই লক্ষ্য মোদী-শাহদের।

পশ্চিমবঙ্গ দখলে কি কৌশল রয়েছে গেরুয়া শিবিরের ? কেনই বা পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? সঞ্চালকের এমন প্রশ্ন বানের জবাবে অমিত শাহ বলেছেন, “পশ্চিমবঙ্গ দখলের কৌশল দল ঠিক করবে। এটুকু বলতে পারি দল সর্বশক্তি প্রয়োগ করবে পশ্চিমবঙ্গের নির্বাচন জিততে।” সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে হিংসার সংমিশ্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতিতে অদ্ভুতভাবে হিংসার সংমিশ্রণ ঘটেছে। ৩৪ বছরের কমিউনিস্টদের শাসনের যে হিংসার ব্যবহার ছিল। মমতা দিদির ১০ বছরের জমানো তো সেই একই হিংসা চলেছে। অনেকটা কেরলের মতোই হিংসার সংস্কৃতি রয়েছে বাংলায়। সেই হিংসাই রুখতে হবে আমাদের।”

পশ্চিমবঙ্গ কি কেন্দ্রীয় বিজেপির কাছে কোনও বিশেষ মিশন ? এতদিন তো পশ্চিমবঙ্গে বিজেপির কাছে অধরাই থেকেছে? এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বিজেপি এখনও সেভাবে সাফল্য পায়নি। তেলেঙ্গানাতেও মাত্র অর্ধেক পথে আসতে পেরেছি। কিন্তু পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে সেখানে পরিবর্তন জরুরি। আমরাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে পরিবর্তন করব। গত লোকসভা নির্বাচন সেই ইঙ্গিত দিয়েও দিয়েছে।”

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসন জিতেও যে তিনি তৃপ্ত নন তা বোঝা গিয়েছে অমিত শাহের এদিনের মন্তব্যে। পশ্চিমবঙ্গ নির্বাচনে তিনি যে পুরোদমে সক্রিয় থাকবেন এদিন তাও নিশ্চিত ভাবে জানিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে শেষের দিক থেকে পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে জোর দিতে শুরু করে বিজেপি। যার ফলস্বরূপ ২০১৯ সালের লোকসভা ভোটে আসে আশাতীত সাফল্য। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে তাঁর লক্ষ্য পশ্চিমবঙ্গের মসনদ, তাও দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *