Breaking News
Home / TRENDING / বিপ্লবী কবি ওয়ারাওয়ারা রাওয়ের মুক্তির আবেদন নিয়ে শাহের মন্ত্রকের দ্বারস্থ তাঁর দুই কন্যা

বিপ্লবী কবি ওয়ারাওয়ারা রাওয়ের মুক্তির আবেদন নিয়ে শাহের মন্ত্রকের দ্বারস্থ তাঁর দুই কন্যা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

 

অনল আর পবণ।

দক্ষিণী উচ্চারণে অনলা আর পবণা।

কবি ওয়ারাওয়ারা রাওয়ের (Varvara Rao) দুই কন্যা।

দুজনেই শেষ পর্যন্ত অমিত শাহের মন্ত্রকের দ্বারস্থ হলেন, পিতার জামিনের আবেদন নিয়ে। 

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডির কাছে তাঁদের বাবার মুক্তি চেয়ে আবেদন করেছেন দুই কবি-কন্যা। 

আবেদনে তাঁরা লিখেছেন, ভীমা কোরেগাঁও মামলায় তাঁদের বাবা মুম্বইয়ের তালজোলা জেলে বন্দি রয়েছেন। তিনদিন হল কারাগার কর্তৃপক্ষ তাঁদের বাবাকে জেজে হাসপাতালে ভর্তি করেছে। তাঁদের বাবা অসুস্থ। কবি কন্যারা প্রতিমন্ত্রী কে এও জানিয়েছেন যে, কবি কেমন আছেন সে খবর তাঁদের দেওয়া হচ্ছে না।

অনলা ও পবণা তাঁদের আবেদনে লিখেছেন, যে কারাগারে ওয়ারাওয়ারা বন্দি রয়েছেন সেই কারাগারে একজন করোনা রোগী সম্প্রতি মারা গেছেন। কবির বয়েস হয়েছে, তাই তাঁরা চাইছেন কবিকে দ্রুত মুক্তি দেওয়া হোক।

অন্যদিকে সিপিআই-এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক সুরাভরম সুধাকর রেড্ডি দাবি করেছেন দ্রুত কবি কে মুক্ত করা হোক। সুধাকরের অভিযোগ, কবির বিরুদ্ধে কোনও কেস ফাইল না করেই তাঁকে বন্দি রাখা হয়েছে। তিনি আরও বলেন, কবির জামিনের আবেদন নিয়েও কেন্দ্রীয় সরকার কোনও হেলদোল দেখাচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *