Breaking News
Home / TRENDING / নবান্ন অভিযানের হুমকি দিলেন দিলীপ ঘোষ

নবান্ন অভিযানের হুমকি দিলেন দিলীপ ঘোষ

জয় ঘোষ।

নবান্ন (Nabbana) অভিযানের হুমকি দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জিয়াগঞ্জের হত্যাকারিদের কঠোর শাস্তি এবং রাজ্যে রাজনৈতিক হিংসা বন্ধ না হলে প্রতিবাদে পথে নামবে বিজেপি (BJP)। কড়া ভাষায় এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার গান্ধী মূর্তি পাদদেশে ধর্না অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রশাসন প্রতিকার না করলে ১ মাসের মধ্যে এই আন্দোলন নবান্নে পৌচ্ছে যাবে। প্রয়োজনে লালা বাজার ঘেরাও কর্মসূচি করবে বিজেপি।”

দিলীপ ঘোষ বলেন, “মমতা আপনি মৃতদেহের উপর রাজনীতি করেছে। যে যেখানে মারা যেত তাদের লাশ শহরে নিয়ে এসেছেন। কলকাতা বন্ধ করে রাজনীতি করছেন। যতদিন না আপনাকে তুলে গঙ্গাতে ফেলবো। ততদিন রাজনীতি করব। এই আন্দোলন স্তিমিত থাকবে না। এটা আজকে ডেমও ছিল। আজ সীমিত জায়গায় বার্তা দিতে চেয়েছি।” তিনি আরও বলেন, “পুজোর কদিন আমরা রাজনীতি থেকে দূরে থাকতে চয়েছিলাম। মন্ত্রীরা এই ঘটনার প্রতিবাদ করতে পারবে না। বলরামপুরে তরতাজা ৩ জনকে খুন করা হয়েছিল।” মেদিনীপুরের (Medinipur) সাংসদ বলেন, “জিয়াগঞ্জে একটা পরিবার নিচিহ্ন হয়ে গিয়েছে। হিন্দু পরিবারের চোখের জল ফেলার জন্য কোনও বুদ্ধিজীবি নেই।” তিনি আরও বলেন, “কে হত্যা করেছে। কেনও করেছে। কোন ধর্মের কোন জাতির এই সভ প্রশ্ন গৌন্য। আমি কোনওরকম উত্তেজনা তৈরি করতে চাই নি। তাই মুর্শিদাবাদ যাইনি।”

এনআরসি (NRC) নিয়ে দিলীপ ঘোষ বলেন, “নাগরিকত্ব বিল আনা হবে খুব শীঘ্রই। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। ওপার বাংলা থেকে আসা হিন্দুদের পক্ষে না অনুপ্রবেশকারী মুসলিমদের পক্ষে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *