Breaking News
Home / TRENDING / শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

নীল রায়।

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বদল আনছে রাজ্য সরকার। শনিবার তেমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji)। সম্প্রতি শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে এই সংক্রান্ত বিষয় বৈঠক হয়েছে তাঁর। শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর ভিত্তি করেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “পুরোটাই এখন প্রাথমিক পর্যায়ে আলোচনার স্তরে রয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকদের বলা হয়েছে, এই মর্মে তাঁরা  আগে একটি খসড়া তৈরি করবেন। তারপর তা বাস্তবায়িত করতে যা যা পদ্ধতিগত প্রক্রিয়া  আছে, সেগুলি করা হবে।”

পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এই প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ। তাই সেই সুযোগে কেউ কেউ কোর্ট কাছারি করছেন। ফলে পুরো বিষয়টি বিলম্বিত হচ্ছে।” তবে শিক্ষামন্ত্রী বলেন “যে পরীক্ষাগুলি হয়ে গিয়েছে বা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেগুলি হবে পুরনো নিয়মেই। অর্থাৎ লিখিত, মৌখিক এবং কাউন্সেলিংয়ের মাধ্যমেই হবে নিয়োগ প্রক্রিয়া।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *