Breaking News
Home / TRENDING / টুইটার একাউন্ট ব্লক সেলিমের! “খুব খুশি হয়েছি” প্রতিক্রিয়া বাবুলের

টুইটার একাউন্ট ব্লক সেলিমের! “খুব খুশি হয়েছি” প্রতিক্রিয়া বাবুলের

নীল রায়।

সিপিএমের (CPM) পলিটব‍্যুরো সদস্য মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট আচমকাই বন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে সিপিএম। বিজেপি যদিও এ বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই বলেই দাবি করেছে।দিন কয়েক আগেই টুইটে মহম্মদ সেলিম (MD. Selim) লিখেছিলেন, “আমরা রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পড়েছি। তাঁরা কখনও বলেননি, নিজের ধর্মকে ভালবাসতে হলে অন্য ধর্মের মানুষদের ধ্বংস করো। পশ্চিমবঙ্গের মানুষের উচিত এই অসভ্যতা ও বর্বরতার বিরুদ্ধে গোটা রাজ‍্যে রুখে দাঁড়ানো।” সেলিমের টুইট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে এদিন রাতে “খুব খুশি হয়েছি” বলে সোশ্যাল মিডিয়া আক্রমণাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়।

প্রসঙ্গত, বাবরি মসজিদ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ‍্যোতি বসুর (Joyti Bosu) বক্তব্য উদ্ধৃত করে গত ৫ অক্টোবর একটি টুইট করেন সেলিম। সিপিএমের অভিযোগ, এর পরেই বিজেপির আইটি সেল মিথ্যা অভিযোগ জানিয়ে সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করিয়েছে। যদিও এমন অভিযোগ পত্রপাঠ নস্যাৎ করেছে বিজেপি (BJP)। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পর জ‍্যোতি বসু বিজেপিকে ‘অসভ্য, বর্বর’ বলেছিলেন। সেলিম সে কথাই উদ্ধৃত করেছিলেন টুইটে।

শনিবার দুপুরে তাঁর টুইটার হ‍্যান্ডেলটি বন্ধ হয়ে যায়। সেলিমের অভিযোগ ‘‘এর নেপথ্যে বিজেপির ভূমিকা রয়েছে। যখন জিয়াগঞ্জের ঘটনা নিয়ে ওরা মিথ্যা প্রচার করে ঘৃণা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ভিডিয়ো বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করছে, আমাদের রাজ্যের সরকারি সাইবার সেল কোনও ব্যবস্থা নিচ্ছে না।” তিনি আরও বলেন, “যাদবপুরের ঘটনার পর উদ্যোগ নিয়ে যারা বিজেপির হয়ে ট্রোল করে সে রকম হাজারের বেশি ফেক অ্যাকাউন্ট বন্ধ করানো হয়েছিল। এখন আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। সেই জ্বালায় এটা করেছে। কিন্তু এ ভাবে আমার কণ্ঠস্বর বন্ধ করা যাবে না।’’ এদিন রাতে সেলিমের টুইটার একাউন্ট ব্লক হয়ে যাওয়া প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি লেখেন, “আমি খুব খুশি হয়েছি এই নোংরা রাজনীতিককের টুইটার একাউন্ট ব্লক হয়ে যাওয়ায়। মানুষ এদের ভোট দিয়ে সংসদের বাইরে পাঠিয়ে দিয়েছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কুকথা বলতে এরা দ্বিতীয় বার ভাবে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *