Breaking News
Home / TRENDING / পাকিস্তান গুঁড়িয়ে দিতে মাত্র সাত থেকে দশদিন সময় লাগবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পাকিস্তান গুঁড়িয়ে দিতে মাত্র সাত থেকে দশদিন সময় লাগবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি।

“পাকিস্তান গুঁড়িয়ে দিতে মাত্র সাত থেকে দশদিন সময় লাগবে না।” এনসিসি ক‌্যাডেটদের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এমনই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী যখন প্রতিবেশী রাষ্ট্র প্রসঙ্গে এমন মন্তব্য করছেন তখন তাঁর পিছনের সারিতে বসে রয়েছেন সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত সহ তিন বাহিনীর প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশ তিনটি যুদ্ধে হেরেছে। পাকিস্তানকে পুরোপুরি পরাস্ত করতে ৭ থেকে ১০ দিনের বেশি সময় নেয় না ভারতের সেনা। এটা আগেও প্রমাণিত হয়েছে। গোটা দুনিয়া জানে, সরাসরি যুদ্ধে তারা পারবে না, তাই পাকিস্তান কাপুরুষের মতো ছায়াযুদ্ধ চালিয়ে এসেছে। দশকের পর দশক ধরে এই ছায়াযুদ্ধ চালাচ্ছে তারা। আগে পাক জঙ্গি ও পাক সেনার অনুপ্রবেশ দমন করতে ভারতীয় সেনাকে অভিযানের অনুমতি দেওয়া হত না। কিন্তু আমাদের সময় সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটে বিমান হানা হয়েছে। আমরা পাল্টা জবাব দিয়েছি। উপযুক্ত বদলা নিয়েছি।”

মোদি আরও বলেন, “রাফালের মতো যুদ্ধবিমান আনতে দেরি হওয়ার জন্য দায়ী পূর্বতন ইউপিএ সরকার। সামরিক বাহিনীর জন‌্য দরকারি যুদ্ধ সরঞ্জাম আনতে এনডিএ সরকার তৎপরতার সঙ্গে কাজ করছে। দেশের সুরক্ষার প্রশ্নে এই সরকার কোনও আপস করছে না।” কাশ্মীর সীমান্তে কমবেশি সংঘর্ষের ঘটনা ঘটে চলেছেই। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান (Pakistan) যদি ভারতের ওপর বড়সড় নাশকতার ছক কষে, তাহলে ভারতীয় সেনাবাহিনী যে জবাব দিতে পিছু হঠবে না এদিন সে কথাও স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *