নিজস্ব প্রতিনিধি।
নির্ভয়া (Nibhaya) গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত এখনো প্রাণভিক্ষার আবেদন করেই চলেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে দোষী বিনয় শর্মা। সুপ্রিম কোর্টে ফের কিউরেটিভ পিটিশন দাখিল করেছে অক্ষয়। জেলের ভিতরে দিনের পর দিন যৌন নিপীড়নের শিকার হতে হয়েছিল বলে আগেই দাবি করেছে অপর সাজাপ্রাপ্ত মুকেশ সিং। তাঁর কৌঁসুলি অঞ্জনা প্রকাশ সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, তাঁর মক্কেলকে ধর্ষণ করা হয়েছে জেলের ভিতরে। আর এর জন্য দায়ী নাকি জেল কর্তৃপক্ষ।
এবার ঠিক একই দাবি করলেন বিনয়, পবন ও অক্ষয়ের আইনজীবী এপি সিং। রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়ে বিনয়ের আইনজীবী জানিয়েছেন, “আমার তিন মক্কেলকেই জেলের ভিতরে চূড়ান্ত অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে। রোজই মরছে তারা, আর মৃত্যুদণ্ডের কী দরকার!” তিনি আরও লিখেছেন, “আমি মনে করি এই প্রাণভিক্ষার আর্জি আপনি শুনবেন। কারণ কেউ আমার কথা শুনতে চাইছে না। ২০১২ সালের সেই ভয়ঙ্কর রাত আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। এরপরেও জেলের ভিতর অত্যাচার সয়েছি। এখন আপনিই ঠিক করুন মৃত্যুদণ্ডই একমাত্র সাজা কিনা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news