Breaking News
Home / TRENDING / যাদবপুরে এসএসআইয়ের মিছিলে ‘আজাদি’ স্লোগানে বিতর্ক

যাদবপুরে এসএসআইয়ের মিছিলে ‘আজাদি’ স্লোগানে বিতর্ক

সূর্য সরকার।

এবিভিপির (ABVP) তাণ্ডবের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের মিছিল থেকে ফের উঠল ‘আজাদি’ স্লোগান। কেউ স্লোগান দিলেন বিজেপি (BJP) শাসন থেকে ‘আজাদি’! তো কেউ সুর স্লোগান দিলেন রাষ্ট্রীয় শৃঙ্খলা থেকে ‘আজাদি’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গন্ডগোল, বিশৃঙ্খলার প্রতিবাদ মিছিলে ‘আজাদি’ স্লোগান কেন, তা নিয়েই নতুন বিতর্ক তৈরি হল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) ঘটনার প্রতিবাদে শুক্রবার এসএফআই ঢাকুরিয়া থেকে যাদবপুর থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করে।বৃহস্পতিবার, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে কোনওভাবেই যুক্ত নয় এসএফআই। ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ‘আজাদি’ বিতর্ক এড়িয়ে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গেরুয়া শিবির গতকাল যেভাবে যাদবপুরে তাণ্ডব চালিয়েছে তা সমর্থন করা যায় না। গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল।

যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কখনওই মেনে নেওয়া যায় না। মিছিল থেকে এটাই দাবি তোলে তারা। এই ঘটনার সংগঠনের পক্ষ থেকে যাদবপুর থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে বাবুলকে ঢুকতে বাধা দেয় যাদবপুরের ছাত্ররা। শুরু হয় মন্ত্রী ও ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি। এযাদবপুরের ওই ঘটনায় বাবুল বামপন্থীদের নাম জড়ানোয় প্রতিবাদ জানায় এসএফআই। এদিন তারই প্রতিবাদে পথে নেমে মিছিল করে সিপিএমের ছাত্র সংগঠন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *