Breaking News
Home / TRENDING / জ্যোতি বসু রিসার্চ সেন্টারকে জমি বরাদ্দের দিনেই শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের জন্য জমির দাবি দিলীপের

জ্যোতি বসু রিসার্চ সেন্টারকে জমি বরাদ্দের দিনেই শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের জন্য জমির দাবি দিলীপের

নীল রায়

অনেক টালবাহানার পর অবশেষে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের জন্য জমি বরাদ্দ করল রাজ্য সরকার। এমন ঘটনার দিনেই রাজ্য সরকারের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জমির দাবি জানিয়ে রাখলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার মুরলীধর সেনের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন মেদিনীপুরের সাংসদ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রিসার্চ সেন্টারের জমি হস্তান্তর সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। পুরমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো দ্রুত গতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এদিন হিডকোর তরফে রাজারহাটের ৫ একর জমি হস্তান্তর বিষয়ক কাগজপত্র সিপিএম রাজ্য সম্পদকমণ্ডলীর সদস্য রবীন দেবের হাতে তুলে দেওয়া হয়েছে।

জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন এর জমি হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন” এটা খুব ভালো ঘটনা, উনি দেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকেও এবার আমরা জমি চাইবো রাজ্য সরকারের কাছে।” এমন উদ্যোগ প্রসঙ্গে বিজেপি সভাপতি খোঁচা দিয়ে বলেন, “এভাবেই বিজেপির আতঙ্কে চা খাইয়ে দোকান খুলে সিপিএমকে বাঁচিয়ে রাখতে চাইছে তৃণমূল।” মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ তৈরি করতেই রাজ্য বিজেপির সভাপতি পাল্টা শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের জন্য জমির দাবি তুলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ২০১০ সালে বামফ্রন্ট জামানায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার হিডকোর মারফৎ রাজারহাটের নিউটাউনে ৫ একর জমি জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের জন্য বরাদ্দ করেছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর সেই জমি জটিলতায় পড়ে যায়। সিপিএম নেতাদের গত ৮ বছরের চেষ্টার ফসল হিসেবে এদিন রাজ্য সরকার তাদেরকে প্রাপ্য জমি ফিরিয়ে দিয়েছে বলেই দাবি সিপিএম নেতৃত্বের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *