Breaking News
Home / TRENDING / সংখ্যালঘুদের পাশে থাকতে হবে : গৌতম দেব

সংখ্যালঘুদের পাশে থাকতে হবে : গৌতম দেব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

২০১১-র নির্বাচনের আগে যখন সকলে ধরেই নিয়ে ছিলেন পরিবর্তন আসছেই, সে সময় খেল দেখিয়ে ছিলেন সিপিএম (CPM) নেতা গৌতম দেব। খেল বলতে এটাই, যে শুধুমাত্র উদ্বাভনী প্রেস কনফারেন্স করে, ভোকাল টনিক দিয়ে, তিনি লড়ার আগে হেরে যাওয়া দলীয় কর্মীদের চাঙ্গা করেছিলেন। তারপর গঙ্গা ও হোয়াং হো দিয়ে অনেক জল বয়ে গেছে। অসুস্থ থেকে অসুস্থতর হয়েছেন গৌতম। জটিল অস্ত্রোপচার করে তাঁর মস্তিষ্কে চিপ বসানো হয়েছে। আন্দোলন-সংগ্রামের আগুন ঝরা দিনে ছুরিকাহত হয়ে ছিলেন। তারপর থেকে স্নায়ুর জটিল রোগ। শরীর বশে থাকে না। তবু আজও ক্ষুরধার মস্তিষ্ক জ্যোতিবাবুর এই প্রিয় পাত্রের।

পুজোর ঢাকে কাঠি পড়েনি, তবু করোনা আবহের মধ্যেই নির্বাচনের ঢাক কাঁধে তুলে নিয়েছেন বা নিচ্ছেন রাজনীতির ঢাকিরা! অভিজ্ঞ গৌতম দেবও (Goutam Dev) বুঝতে পেরেছেন, মুখ খুলতে হবে। মুখ খুলেওছেন। খুলেই বলেছেন, সংখ্যালঘুদের পাশে থাকতে হবে। তিনি বলেছেন, কোনও দেশে গণতন্ত্রের হাল বোঝা যায় সে দেশের সংখ্যালঘুদের অবস্থা দেখে। একই সঙ্গে কর্মীদের উদ্দেশে বলেছেন, বুথ কমিটি মজবুত করতে হবে। আর লালে লাল করতে হবে এলাকা। তিনি বলেছেন, বামেদের আমলে দাঙ্গা হয়নি। বুঝিয়েছেন মমতার আমলে হয়েছে। মমতার হাতে যে সংখ্যালঘুরা সুরক্ষিত নন, সে কথা বোঝাতে চেষ্টার ত্রুটি করেন নি গৌতম।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *