চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
২৩ জন পত্রলেখকের সঙ্গে কথা বলে ‘ঝামেলা’ মিটিয়ে নিয়েছেন সনিয়া-রাহুল। গাঁধি বাড়ির পুঙ্খানুপুঙ্খ খবর যাঁরা রাখেন, তেমনই এক সূত্র মারফত খবর মিষ্টি মুখেই মিটে গেছে তিক্ত অভিজ্ঞতা। গুলাম নবি থেকে শুরু করে শশী তরুর হয়ে পৃথ্বীরাজ চৌহান, সকলেই ‘ম্যাডামের’ সঙ্গে দেখা করে আঁচ করে নিয়েছেন, বেসুরো বাজার ফলে তাঁদের কপালে দুঃখ আছে কি না? সনিয়া অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, কারও প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই।
তিনি বলেছেন, কংগ্রেস (Congress) একটা বৃহৎ পরিবার। পরিবারে মতের অমিল হয়। যা হয়ে গেছে তা হয়ে গেছে। তাঁর আরও বক্তব্য, এসব বাদ দিয়ে ‘যাঁরা এখন দেশ কে ব্যর্থ করতে চাইছে তাদের সফল হতে দেওয়া যাবে না।’ নাম না করে তিনি বিজেপিকেই আক্রমণ করেছেন। সনিয়ার সঙ্গে কথা বলার পর, কংগ্রেসের পত্রলেখক বাহিনী আপাতত নিশ্চিন্ত। ম্যাডাম কিছু মনে করেন নি!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news