নিজস্ব সংবাদদাতাঃ
উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মতে, নতুন ভারত গড়তে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সোমবার তিনি বলেন, শিক্ষা বিষয়ে নতুন করে ভাবতে হবে আমাদের। স্কুল এবং কলেজ শিক্ষাকে ছাত্রদের জন্য আরও উপভোগ্য করে তুলতে হবে। এদিন ইন্ডিয়ান অ্যাডাল্ট এডুকেশন অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে নেহেরু এবং টেগর লিটারেসি পুরস্কার দিতে এসেছিলেন উপরাষ্ট্রপতি। সেখানেই তিনি শিক্ষা পদ্ধতি নবিকরণে জোর দেন। একমাত্র যার দ্বারা বাড়তে পারে শিক্ষা ব্যবস্থার গুণগত মান। তাঁর মতে বোধ বুদ্ধির দিক থেকে একজন স্বাধীন মানুষ সমাজে অন্তর্ভুক্ত হলে সমাজেরও উন্নতি হয়। একই সঙ্গে আয় উপায়ের পরিসর বাড়ে।
উপরাষ্ট্রপতি আরও বলেন, গত সাত দশকে ভারতের শিক্ষা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী দেশের শিক্ষিতের হার ৭৩%। শিক্ষিত পুরষের হার ৮০.৭%। মহিলা শিক্ষিতের হার সেখানে ৬৪.৬%। পাশাপাশি ভেঙ্কাইয়া নাইডু মনে করিয়ে দেন ভারত পৃথিবীর অন্যতম বৃহত্তম শিক্ষা ব্যবস্থা। এদেশে রয়েছে ৭৮৯ বিশ্ববিদ্যালয়, ৩৭,২০৪টি কলেজ, ১১,৪৪৩টি স্বাধীন শিক্ষাঙ্গন। হিউম্যান ডেভলপমেন্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ১৯৩টি দেশের মধ্যে ১৩১তম দেশ ভারত। আজও এদেশের ২৮২ মিলিয়ন মানুষ পড়তে ও লিখতে পারে না।
উপরাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, এই কারণেই আমরা উদ্যোগ নিয়েছে ‘সবকা সাথ সবকা বিকাস’-এর। আমাদের সম্পূর্ণ শিক্ষিত এক নতুন ভারতের স্বপ্ন স্বার্থক করতে হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news