নিজস্ব সংবাদদাতা :
সোমবার রাতে শ্রীরামপুরে তল্লাশি চালিয়ে ২০ টি অস্ত্র, একটি লেদ মেশিন, দুই ড্রিলিং মেশিন, বেআইনি অস্ত্র কারখানার সরঞ্জাম সহ ছয়জনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃত ছয় ব্যক্তির নাম মহম্মদ সাবির, মহম্মদ শানওয়াজ, মহম্মদ সাউদ আলাম, মহম্মদ ফাইজাল, মহমদ রাজি, মহম্মদ চাঁদ। ধৃতরা বিহার, মহারাষ্ট্র ও মালদার বাসিন্দা জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক মামলা রজু করা হয়েছে। উল্লেখ্য, সোমবার রাতে ময়দান থানা এলাকার প্যাডক থেকে ৫০০ টাকার ১ লক্ষ টাকার জাল নোট ও ৪০ টি অস্ত্র সহ গ্রেফতার তিন ব্যক্তি। ধৃত তিন ব্যক্তির নাম সুকু শেখ, মহম্মদ আব্দুল্লা, মহম্মদ আমজাদ রাইন। এদিন ধৃত মহম্মদ আব্দুল্লার বয়ানে বারাকপুর জগদ্দল থানা এলাকার ছোট শ্রীরামপুর এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ পায় এসটিএফ। বেআইনি অস্ত্র ও জাল নোট চক্রে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তাদের পুলিশি হেফাজতে নিয়ে, খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দা বিভাগ।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news