Breaking News
Home / TRENDING / সেইসব সমাজধর্ষকদের কী শাস্তি হবে! যারা নাকি বুদ্ধিজীবী!

সেইসব সমাজধর্ষকদের কী শাস্তি হবে! যারা নাকি বুদ্ধিজীবী!

কিশোর ঘোষ / জ্যোতিস্মিতা রায় –

‘আমরা অসাম্প্রদায়িক, গণধর্ষণ হোক কিংবা দাঙ্গা আমরা জাত ধর্ম দেখে প্রতিবাদ করি।’
না, এমন কথা মুখে এখনও বলেননি এ রাজ্যের বুদ্ধিজীবী মহল। তবে আগামীতে তেমন তেমন বললে আমি বা আমরা কিন্তু অবাক হব না। কারণ ভেবে দেখুন, দুই কাণ্ড—কাঠুয়ার আসিফা আর মন্দসৌরের দিব্যা, দু’জনেই ৮ বছরের শিশুকন্যা। দু’জনকেই দুষ্কৃতীরা গণধর্ষণ করে খুনের চেষ্ঠা করল। পার্থক্য বলতে আসিফা মারা গেল, আর দিব্যা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কোনওরকমে বাঁচল (এখনও হাসপাতালে)। অথচ কাঠুয়া কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ যেভাবে উত্তাল হল, যেভাবে সেই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামল ‘রুচিশীল’ কলকাতা শহরের নাগরিক সমাজ, মিডিয়া, বুদ্ধিজীবী মহল; দিব্যার ক্ষেত্রে তা হল না! কিন্তু কেন? দুই কাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়?
ক্লাশ টু-এর ছাত্রী দিব্যাকে শয়তানরা ভুলিয়ে ভালিয়ে স্কুল থেকে মাত্র ৭০০ মিটারের দূরত্বে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ছোট্ট মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও হয়। দিব্যাকে যখন উদ্ধার করা হয়, তখন দেখা যায় তার গলায় ধারালো অস্ত্র দিয়ে চিরে দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর অন্যায়ের পরেও কেন বুদ্ধিজীবীরা সাউন্ড অব সাইলেন্সে মোডে!


কারণ অপ্রিয় সত্যি হল, মুসলমান আসিফাকে হিন্দু দুষ্কৃতীরা অত্যাচার করেছিল, আর এক্ষেত্রে উল্টো—হিন্দু দিব্যা মুসলমান দুষ্কৃতীদের (ইরফান ও আসিফ) দ্বারা অত্যাচারিত হয়েছে। আশ্চর্য! এই কারণে প্রতিবাদ করব না আমরা? ধর্ষিতা ও ধর্ষকের জাত ধর্ম দেখে সিদ্ধান্ত নেব? এর অর্থ তো অন্যায় বড় কথা না। বরং কোন সম্প্রদায়ের উপর অন্যায় হচ্ছে এবং কারা করছে সেটা বড় কথা!
এমন জঘন্য সত্যিকে মেনে নিলেন সমসময়ের প্রতিনিধি স্থানীয় কবি তথা সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়ক বললেন, ‘৮ বছরের আসিফা আর দিব্যা, দু’জনেই আমাদের ঘরের মেয়ে। মর্মান্তিক অত্যাচার হয়েছে দু’জনের উপর। কিন্তু আমরা যেভাবে আসিফার জন্য গলা ফাটিয়ে ছিলাম সেভাবে সোচ্চার হচ্ছি না দিব্যাকে নিয়ে। তার মানে যাঁরা আসিফার ক্ষেত্রে প্রতিবাদ করেছিলেন কিন্তু দিব্যার ক্ষেত্রে করছেন না তাঁরা ধর্ম ভিত্তিক প্রতিবাদ করে থাকেন। যেহেতু একটা নাম ভারতীয় আর আরেকটি আরবি।’ কবির গলায় রাগ। বিনায়ক বলেন, ‘এরা বুদ্ধিজীবী তো দূর, এদের মানুষ বলতেও আমার ঘৃণা করে। আমার তো মনে হয় এরা গোপনে ভারত ভাঙার চেষ্টা করছে।’ তা বলে কি দিব্যার পরিবারের পাশে কেউ দাঁড়াচ্ছে না একেবারে। না, তা নয়। প্রতিবেশীরা পাশে আছে। গোটা মন্দসৌর মিছিল করেছে শয়তানদের কড়া শাস্তির দাবি করে।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী গণধর্ষিতা শিশুকন্যার পরিবারকে ৫ লক্ষ্য টাকা অনুদান দিয়েছে, তথাপি দিব্যার বাবা জানিয়েছেন, অনুদান চাই না তাঁর, তিনি দুষ্কৃতীদের চরম শাস্তি চান। শাস্তি কি হবে? সবচেয়ে বড় কথা এমন কাণ্ড বার বার হবে কেন দেশে? সেই একপেশে প্রতিবাদ? একথা শুনে কবীর সুমনের প্রতিক্রিয়া, ‘আমি একজন ৭০ বছর বয়স্ক পুরুষ। কী প্রতিক্রিয়া দেবো, যেখানে এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। পশুর থেকেও অধম মানুষ’। যদিও কিছুদিন আগেই ৭০ বছর বয়স্ক এই শিল্পী শঙ্খ ঘোষকে অসম্মান করার উদ্যম পেয়েছেন। শঙ্খ ঘোষের অপরাধ তিনি রাজ্যের শাসক দলের সমালোচনা করে কলম ধরেছিলেন। কবির কলম বাম সরকারের বিরুদ্ধেও সচল হয়েছিল। শঙ্খ ঘোষ সেই কয়েকজন কবির মধ্যে একজন যিনি এখনও কারও ধামাধরা হতে পারেননি। তবে এটুকু বলেই থামেননি ‘গানওলা’। তিনি আরও বলেন, ‘যে দেশের শাসক দলের নেতা বলেন, মুসলিম মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করা উচিত সে দেশ তো অসভ্য। সেখানে তো এমন ঘটনা ঘটবেই।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে কটাক্ষ করে এই কথা বলেছেন সুমন। তবে যোগী এই কথা সত্যি বলেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। সুমনের মতে, ‘কাঠুয়া কাণ্ড ছিল অনেক বেশি নৃশংস।’ তাই কী! যাক গে, আমরা সাংবাদ মাধ্যম, মানে যাকে বলে পর্যবেক্ষক। এর বেশি বলব না। তবে জুতসই প্রতিবাদ পেলাম না ‘প্রতিবাদী কণ্ঠ’-এর কাছ থেকে। সম্ভবত এক্ষেত্রে সঙ্ঘ বা বিজেপিকে আক্রমণ করার তেমন অবকাশ নেই বলে সেভাবে গলা ছাড়তে পারলেন না ‘আমিও ভণ্ড অনেকের মত’ পংক্তির রচয়িতা কবীর সুমন। অপরপক্ষে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য, দিব্যা কাণ্ড নিয়ে ‘কোনও বুদ্ধিজীবী যদি প্রতিবাদ না করেন তবে কী করার! এখন তো আমার মিছিলে হাঁটার শক্তি নেই।’ হতাশার সুর সৌমিত্রের গলায়। কিন্তু একজন সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিবাদ দেখে অসংখ্য মানুষ অনুপ্রাণিত হয়ে পথে নামেন। তাই নয় কি? তবে সোজাসুজি প্রতিবাদ করলেন কবি মৃদুল দাশগুপ্ত। বললেন, ‘দেশে আবার মধ্যযুগ ফিরে এসেছে।’ বললেন, ‘বুদ্ধিজীবীদের ওপর আর ভরসা না করে বিদ্রোহ করতে হবে সাধারণ মানুষকে।’ হয়তো এটাই চরম সত্যি। কিংবা যেমন বললেন শহরের স্বনামখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ এস এম রহমান। তাঁর মতে, ‘শুধু ধর্ষণ বলে নয় মানুষের উপর যে কোনও ধরনের নিগ্রহের ক্ষেত্রেই ‘জিরো টলারেন্স’ আইন হওয়া উচিত। এর সঙ্গে জাতপাতের কোনও সম্পর্ক নেই। অন্যায় হল অন্যায়। কিন্তু মুস্কিল হল আমাদের দেশের রাজনীতিবিদদের তেমন তেমন সদিচ্ছার বড় অভাব।’ ডাক্তার রহমানের কথায় হয়তো অনেক মানুষ একমত হবেন। কিন্তু হায়, মন্দসৌরের দিব্যার ঘটনা নিয়ে বহু ‘বুদ্ধিজীবী’ই প্রতিক্রিয়াটুকু দেওয়ারও সময় পেলেন না। বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক সুমন চট্টোপাধ্যায়কে ফোনে পাওয়া গেলেও তিনি জানালেন, ‘আমি এই মুহূর্তে জরুরি মিটিং-এ ব্যস্ত। কথা বলতে পারব না।’ উল্টো দিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অচিন্ত্য বিশ্বাস রেয়াত করলেন না একপেশে বুদ্ধিজীবীদের। বললেন, ‘রাজনৈতিক ভাবে প্রভাবিত হচ্ছেন বুদ্ধিজীবীরা। তাই কাঠুয়া নিয়ে এরা প্রতিবাদ করেন কিন্তু দিব্যার বিষয়ে নিরব থাকেন। এরা একজন মুসলমানের বিরুদ্ধে একজন হিন্দু অন্যায় করলে প্রতিবাদী হয়ে ওঠেন কিন্তু হিন্দুর বিরুদ্ধে মুসলমান খারাপ কাজ করলে চুপ মেরে যান।’ তাঁর আরও বক্তব্য, ‘এরা আত্মঘাতী, আত্মমর্যাদা নেই এদের। থাকলে সোচ্চার হতেন। কাঠুয়া কাণ্ডকে একদল বুদ্ধিজীবী যেভাবে আন্তর্জাতিক ইস্যু করে তুললেন এবং দিব্যা নিয়ে নিশ্চুপ থাকলেন তাতে মনে হয় এরা ভারত ভাঙার চক্রান্ত করছেন।’ ভাগাভাগির প্রতিবাদের কথা উঠে এলে বর্ষীয়ান সাংবাদিক রন্তিদেব দাশগুপ্তের কথাতেও। তাঁর মতে, ‘রাজ্যজুড়ে সংখ্যালঘু তোষণ চলছে। পুরোটাই রাজনৈতিক স্বার্থ প্রণোদিত। তাই কাঠুয়ার পরে যতটা সরব হয়েছিল রাজ্য, মন্দসৌরের ভাগ্যে তার সিকিভাগও জুটল না।’
কিন্তু প্রশ্ন হল, সংখ্যালঘু সংখ্যাগুরু প্রসঙ্গ কী করে খুন, ধর্ষণের মতো চরম অন্যায়ের ক্ষেত্রে বিচার্য হয়? কোনও সুস্থ মানুষ এভাবে ভাবে কী করে! এ কি দু’টাকা কেজি চাল নাকি চাকরি পদ সংরক্ষণ? সমাজের ‘বিবেক’দের সেই জ্ঞানটুকু নেই!

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *