চিরঞ্জিৎ মণ্ডল :
পাড়ার মোড়ে, ক্লাবের সামনের নেইমারের ফ্লেক্সের সংখ্যা দ্রুত বাড়বে, সোমবারের ম্যাচের পর। মেসি, রোনাল্ডো বিদায় নিয়েছেন, তরতরিয়ে এগোচ্ছেন নেইমার।
ব্রাজিল স্টার দুরন্ত ফর্মে। গোল করলেন, গোল করালোন নেইমার। নেইমার যখন ফর্মে তখন ব্রাজিল জিতবে না, তা হয নাকি। মেক্সিকো–কে ২–০ হারিয়ে বিশ্বকাপের শেষ আটে চলে গেল ব্রাজিল। প্রথমার্ধে ভাল খেলেও ব্রাজিল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ। ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। তারপর ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করে পরিবর্ত হিসেবে নামা ফিরমিনো। এ দিনের জয় ব্রাজিলকে শেষ আটের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাসী করে তুলল, তাতে সন্দেহ নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news