নীল বণিকঃ
মুখ্যমন্ত্রীর আশুতোষ কলেজ পরিদর্শনকে আইওয়াশ বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়। তিনি বলেন, রাজ্যে শিক্ষা ব্যাবস্থায় নৈরাজ্য চলছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ভর্তির নামে কলেজগুলিতে অসভ্যতা শুরু করেছে। যা বাম আমলকেও হার মানায়। কলকাতা থেকে শুরু করে জেলার সব কলেজেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তোলাবাজি শুরু করেছেন।
আজ দিল্লির রাজঘাটে ধর্না কর্মসূচিতে অংশগ্রহণ করে এ কথা বলেন মুকুল রায়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে তার নিজের দলের ছাত্র নেতাদের বিরুদ্ধে ফরমান জারি করেছিলেন। বলেছিলেন দলের নাম করে কোনওরকম অন্যায় বরদাস্ত করা হবে না। তারপরেও সোমবার কলকাতার কলেজগুলির ছবি বদলায়নি বলে অভিযোগ করেন মুকুল রায়ের। সেই কারনেই মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে দলের ভাবমূর্তি উজ্বল করতে আজ কলেজে যান (সারপ্রাইজ ভিজিট) বলে জানান মুকুল রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news