নিজস্ব সংবাদদাতা
কাজের দিনে প্রবল বৃষ্টি। যার জেরে কার্যত স্তব্ধ শহর। ট্রেন চলছে ধীরসুস্থে। বাস চলাচলেও সমস্যা। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই হয়রান যাত্রীরা।
বিভিন্ন জায়গায় জমেছে জল। ইএম বাইপাসের একটা অংশ, বেহালার বেশ কিছু অঞ্চলে, উল্টোডাঙার মত ব্যস্ত রুটও কার্যত জলের তলায়। গাড়ির চাকা ডুবে যাচ্ছে। ফলে, ট্রাফিকের গতি কমেছে অনেকটাই। রেললাইনগুলিতেও জল জমেছে কোথাও কোথাও। হাওড়া ও শিয়ালদা দুই লাইনেই ট্রেন চলছে ধীরগতিতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুধু কলকাতা নয়, বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এও তুমুল বৃষ্টি হয়েছে সোমবার। সঙ্গে বজ্রপাত। হাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এর ফলে বৃষ্টিপাত আরও বাড়বে উত্তরবঙ্গে। একদিকে মৌসুমি বায়ু অন্যদিকে নিম্নচাপের ফলে আগামী দিনেও বঙ্গে বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news