নিজস্ব সংবাদদাতা
স্যাটেলাইট নির্মাণে প্রশিক্ষণ দেবে ভারত। পিছিয়ে পড়া দেশের বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ সম্প্রতি ভিয়েনাতে ‘ইউনিস্পেস-প্লাস-ফিফটি’-র বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে৷
ইসরোর চেয়ারম্যান কে সিবান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং আফ্রিকার দেশগুলি যারা স্যাটেলাইট নির্মাণে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে তাদের বিজ্ঞানীদের প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামে ভারত কোনও অর্থ দাবি না করলেও বিজ্ঞানী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷
সিবান আরও জানিয়েছেন, স্যাটেলাইট সব ধরণের পরীক্ষায় সফল হচ্ছে কিনা তা দেখতে ইসরোর প্রশিক্ষিত বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট লঞ্চ করা হবে৷ ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘ইউনিস্পেস প্লাস ফিফটি’র সদস্য দেশগুলি৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news