Breaking News
Home / TRENDING / বন্ধ জয়শ্রী টেক্সটাইল, বেকার ৬ হাজার শ্রমিক

বন্ধ জয়শ্রী টেক্সটাইল, বেকার ৬ হাজার শ্রমিক

নিজস্ব সংবাদদাতা
মুখ্যমন্ত্রী যখন শিল্প আনতে বিদেশে যাচ্ছেন নিয়মিত তখন রাজ্যের এক চালু কারখানায় মালিক পক্ষ ঝুলিয়ে দিল ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ। ফলে বন্ধ হয়ে গেলো রিষড়ার জয়শ্রী টেক্সটাইল। এক লহমায় বেকার হলেন ৬ হাজার শ্রমিক।
মাস কয়েক আগে দিন-প্রতি প্রারিশ্রমিক নিয়ে শুরু হয় মালিক-শ্রমিক দ্বন্দ। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে আন্দোলন শুর করে কারখানার শ্রমিক সংগঠন।
আন্দোলনের জেরে কারখানা কর্তৃপক্ষ সম্পত্তি নষ্ট, মালিক পক্ষকে মারধোর ইত্যাদি কারণ দেখিয়ে ২৩ জন শ্রমিককে বরখাস্ত করে।
এর পর শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের বৈঠকের পর বরখাস্ত কর্মীদের মধ্যে কয়েকজনকে কাজে ফেরানো হয়। এর মধ্যে এক শ্রমিকের মৃত্যু হয়। চলতি মাসের ৪ তারিখ থেকে তীব্র হয় শ্রমিক আন্দোলন। এর মধ্যে মালিকপক্ষের কয়েকজনকে মারধরের অভিযোগে দুই শ্রমিককে গ্রেফতারও করে পুলিশ।
মালিক-শ্রমিক সম্পর্ক তলানিতে পৌঁছতে রাজ্য শ্রম দপ্তর, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের বন্দবস্ত হয়। কিন্তু একাধিক বৈঠকেও কোনও সমাধান সুত্র মেলেনি। অবশেষে আজ সকালে কারখানার গেটে ‘সাসপেনসন অফ ওয়ার্ক’-এর নোটিশ টাঙিয়ে দিল কতৃপক্ষ। যার জেরে মুহূর্তে বেকার হলেন জয়শ্রী টেক্সটাইলের ৬ হাজার কর্মী।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *