নিজস্ব সংবাদদাতা
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সহ ১৫ জনকে গ্রেফতার করার নির্দেশ দিল মহারাষ্ট্রের একটি আদালত । ২০১০ সালে বাবলি প্রকল্পে বিক্ষোভ প্রদর্শন মামলায় এই সিদ্ধান্ত জানায় আদালত । নায়ডু সহ অন্যান্য ১৫ অভিযুক্তদের ২১ সেপ্টেম্বরের মধ্যে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে । এর আগেও বাবলি প্রকল্পে বিক্ষোভ দেখানোর অভিযোগে নায়ডু ও তাঁর সহযোগীদের গ্রেফতার করে পুণের জেলে বন্দি করা হয়েছিল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news