Breaking News
Home / TRENDING / মমতাকে শিকাগো যেতে বাধা দেয়নি বিদেশ মন্ত্রক

মমতাকে শিকাগো যেতে বাধা দেয়নি বিদেশ মন্ত্রক

নিজস্ব সংবাদদাতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিকাগো যেতে কোনও রকম বাধা দেওয়া হয়নি। শুক্রবার এক বিবৃতি জারি করে এই কথা জানাল বিদেশ মন্ত্রক। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শিকাগো যাওয়ার অনুমতি চেয়ে কোনও চিঠি আসেনি। ফলে অনুমতি না দেওয়ার কথাটি সত্য নয়। কয়েক দিন আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, স্বামী বিবেকানন্দের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানায় । মুখ্যমন্ত্রী তা স্বীকার করে চিঠিও দেন। কিন্তু বিজেপি এবং আরএসএসের তরফে চাপ দেওয়ায় উদ্যোক্তারা অনুষ্ঠান বাতিল করে দেন। ডেরেকের আরও অভিযোগ, আরএসএস চায়না গ্লোবাল হিন্দু কংগ্রেসের অনুষ্ঠান ছাড়া স্বামীজীকে নিয়ে আর কোনও বড় অনুষ্ঠান হোক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *