Breaking News
Home / TRENDING / জমি মামলায় বর্ধমানের জেলাশাসককে গ্রেফতারের নির্দেশ

জমি মামলায় বর্ধমানের জেলাশাসককে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:

বর্ধমানের গোদা এলাকায় স্যাটেলাইট টাউনশিপের জন্য জমি অধিগ্রহণের পরে জমির মালিককে সেই টাকা না মেটানোর অভিযোগে পূর্ব বর্ধমানের জেলাশাসককে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শেখ মহম্মদ রেজা এই নির্দেশ দেন। আগামী সোমবার জেলাশাসককে জেলা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। হাজির না হলে আরও কড়া শাস্তি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এই নির্দেশে আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন এর আগে এই ধরনের নির্দেশ দেওয়া হয়নি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ না আনতে পারলে জেলাশাসককে জেলেও যেতে হতে পারে।
আদালত সূত্রে জানা গিয়েছে ২০০৫ -০৬ সালে গোদায় টাউনশিপ নির্মাণের জন্য সরকার জমি অধিগ্রহণ করে। এখনও সরকার সেই দাম মেটায় নি। তার জেরেই এই নির্দেশ। যদিও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, আদালতের নির্দেশ হাতে পায়নি। হাতে পেলে সেই মতো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *