Breaking News
Home / TRENDING / আজ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ নেই মুখ্যমন্ত্রীর, যাবেন না তৃণমূলের কোনও প্রতিনিধি

আজ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ নেই মুখ্যমন্ত্রীর, যাবেন না তৃণমূলের কোনও প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি।

আজ ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro Project) প্রকল্পের উদ্বোধন। রাজ্যের এত বড় মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। জানিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) ও রাজ্য সরকারের অন্দরে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্য সরকারের প্রতিনিধিদের মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু, বারাসাতের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে।

মুখ্যমন্ত্রী নিজের বাঁকুড়া ও বর্ধমান সফর শেষ করে আজ রাতেই কলকাতায় ফিরবেন। আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে যোগ দিতেন তেমন নিশ্চয়তা ছিল না। তৃণমূল নেতৃত্বের মতে, সৌজন্যবশত রেলমন্ত্রকের আমন্ত্রণ পাঠানো উচিত ছিল।

তৃণমূল সূত্রে খবর, এই অনুষ্ঠানে হাজির হবেন না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। প্রত্যেকেই নিজের ব্যস্ততার অজুহাতে এই আমন্ত্রণ এড়িয়ে যাবেন বলেই জানা গিয়েছে। কারণ প্রসঙ্গে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে কেন্দ্রীয় রেলমন্ত্রকের উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। কেন্দ্রীয়ন্দ্র সরকারের এমন সিদ্ধান্ত মন থেকে মানতে পারেনি রাজ্য সরকারও।‌ তাই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধনে থাকছে না তৃণমূলের কোনও প্রতিনিধি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *