নিজস্ব সংবাদদাতা:
ভাগ্য লিখনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই দেওয়াল লেখা শুরু শাসকের। জাতীয় নির্বাচন কমিশন এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না করলেও শুরু হয়ে গেলো ভোট প্রার্থীর দেওয়াল লিখন। এরাজ্যে এই কাজে বিজেপিকে টেক্কা দিল শাসক দল। আজ সকাল থেকে ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান তথা যুব তৃণমূল নেতা দেবাশীষ মুখোপাধ্যায় ও তাঁর অনুগামীরা ডানকুনি শহর জুড়ে দেওয়াল লিখন শুরু করে দেয়। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এখনও স্থানীয় প্রার্থীর নাম ঘোষণা করেননি, তাই দেওয়ালে প্রার্থীর নাম উল্লেখ করা হল না। আপাতত দলের সিম্বল আর তৃণমুল প্রার্থীদের জেতানোর ডাক দেওয়া হল দেওয়ালে।

অবশ্য তৃণমূলের গতবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই যে এবারও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত। তবে সে কথা মমতা আনুষ্ঠানিক ভাবে জানানি। সে কারণেই দেওয়ালে কল্যানের নাম লেখা থেকে বিরত থাকলেন তৃণমূল কর্মীরা।
আসল কথা হল, মুখে না বললেও যেভাবেই হোক প্রচারে প্রধান বিরোধী বিজেপিকে টেক্কা দিতে চাইছে শাসক দল। একই কারণে আজ নারী দিবস উপলক্ষে দলের মহিলা ব্রিগেড নিয়ে মহানগরে পথে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যেহেতু তিনি জানেন, দেওয়াল লিখনে দলের হাতে থাকলেও, ভাগ্য লিখবে জনতাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news