Breaking News
Home / TRENDING / অযোধ্যা মামলার সমাধান মধ্যস্থতার মাধ্যমেই, জানাল আদালত

অযোধ্যা মামলার সমাধান মধ্যস্থতার মাধ্যমেই, জানাল আদালত

ওয়েব ডেস্ক

অযোধ্যা মামলার জটিলতার সমাধান হবে মধ্যস্থতার মাধ্যমেই। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে ৫ বিচারপতি জানিয়েছেন তিনজন মধ্যস্থতাকারীর দল এই মামলা নিয়ে রিপোর্ট দেবেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম খলিফুল্লার নেতৃত্বে এই মধ্যস্থতাকারীর দল কাজ করবে। বাকি দুই মধ্যস্থতাকারী হলেন শ্রী শ্রী রবিশঙ্কর এবং অভিজ্ঞ আইনজীবী শ্রীরাম পাঁচু। মধ্যস্থতাকারীদের চার সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দিতে হবে। আগামি সপ্তাহ থেকেই ফৈয়জাবাদে মধ্যস্থতাকারীকা কাজ শুরু করবেন। উত্তর প্রদেশ প্রশাসনকে তার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত। মধ্যস্থতাকারীরা এই সময়ে কোনও বাইরের লোকের সঙ্গে মামলার বিষয়ে কথা বলতে পারবেন না। কোনও মিডিয়াও এই বিষয়টি রিপোর্ট করতে পারবে না বলে জানিয়েছে আদালত। মধ্যস্থতাকারীদের বয়ান ক্যামেরবন্দি করা হবে। মধ্যস্থতা চলাকালীন কোনওরকম অসুবিধা হলে তা শীর্ষ আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *