Breaking News
Home / TRENDING / বিস্ফোরণে উড়ে গেলো নীরব মোদীর কোটি টাকার বাংলো

বিস্ফোরণে উড়ে গেলো নীরব মোদীর কোটি টাকার বাংলো

ওয়েব ডেস্ক:

বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হল নীরব মোদীর বাংলো। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতিকাণ্ডে পলাতক নীরব মোদীর বিরুদ্ধে এই পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। শুক্রবার দুপুরে মহারাষ্ট্রের রাইগড় জেলার আলিবাগে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয় মোদীর কোটি টাকার বাংলো।

বাংলোটিকে ভাঙার সিদ্ধান্ত আগেই হয়। বৃহস্পতিবার বাংলোর চারপাশ খুঁড়ে বের করা হয় বাংলোর পিলারগুলো। সেই পিলারগুলিতে লাগিয়ে দেওয়া হয় বিস্ফোরক। এরপর শুক্রবার দুপুর একটা নাগাদ বিস্ফোরণ ঘটানো হয়। কয়েক মিনিটে বাংলোটি ভেঙে পড়ে।

উল্লেখ্য, গত বছর নীরব মোদীর ওই বাংলোটি ভেঙে ফেলার বিষয়ে ইডিকে চিঠি লেখে মহারাষ্ট্র সরকার। বাংলোটি বাজেয়াপ্ত করেছিল ইডি। পিএনবির ১৩, ৫০০ কোটি টাকার জালিয়াতি করে দেশ ছাড়ার জন্য বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের অভিভযোগ ছিল, আলিবাগের ওই বাংলো কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম ভেঙে বানানো হয়েছিল। ভাঙার তালিকায় রয়েছে এরকম আরও ১৬০টি বাংলো।

সূত্রের খবর, ১০৮টি ডিটোনেটর ব্যবহার করে বাংলোটিকে ভাঙা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *