ওয়েব ডেস্ক:
বিরোধীদের একশো শতাংশ ভিভিপ্যাট গণনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ভোটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন, স্ট্রং রুমে ইভিএম বদলে দিতে পারে বিজেপি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইভিএম সরানোর ভিডিও ভাইরাল হয়। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দেয়, স্ট্রং রুমে সব ইভিএম নিরাপদে রয়েছে। পুরোটাই গুজব। তবে তাতেও সন্তুষ্ট হয়নি বিরোধীরা। ইভিএমে কারচুপি নিয়ে শোরগোল ফেলে দেয় তারা। এমনকী ফল প্রকাশের আগেই ইভিএম বিষয়ে আশঙ্কা প্রকাশ করে কমিশনেরও দ্বারস্থ হয়।
কারচুপি রুখতে ভিভিপ্যাটের একশো শতাংশ গণনার আবেদন জানায় তারা শীর্ষ আদালতে। কিন্তু সেই আবেদন এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত সাফা জানিয়ে দিল, ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের একশো শতাংশ মেলানো কখনওই সম্ভব নয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news