Breaking News
Home / TRENDING / পুনর্বিবেচনার আবেদনও খারিজ, যে কোনও দিন গ্রেফতার হতে পারেন রাজীব

পুনর্বিবেচনার আবেদনও খারিজ, যে কোনও দিন গ্রেফতার হতে পারেন রাজীব

ওয়েব ডেস্ক:
রাজীব কুমারের রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ করল সুপ্রিম কোর্টে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের আগের রায়টির পুনর্বিবেচনার আবেদন করেন এদিন। কিন্তু আজ তা খারিজ করে দিল শীর্ষ আদালতের বিচারপতিরা। এর ফলে বেড়ে গেল রাজীব কুমারের গ্রেপ্তারের সম্ভাবনা। চাপ বাড়ল নবান্নের উপরেও।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এরপরই, সোমবার কলকাতার প্রাক্তন নগরপাল, শীর্ষ আদালতের কাছে ‘আইনি রক্ষাকবচ’এর সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন। তখনই তা খারিজ করে আদালত। তবে আদালত পরামর্শ দেয়, আদালতের কাছে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করতে পারে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। এদিন সেই আবেদনই করেন রাজীব।  কিন্তু রাজীব কুমারের আবেদন শোনার জন্য আর কোনও স্পেশাল বেঞ্চ গঠন করা হবে না বলে মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *