Breaking News
Home / TRENDING / এশিয়ান অ্যাথলেটিক্সে ভারতকে প্রথম সোনা দিলেন তিনি। জানতে ক্লিক করুন

এশিয়ান অ্যাথলেটিক্সে ভারতকে প্রথম সোনা দিলেন তিনি। জানতে ক্লিক করুন

‌নিজস্ব সংবাদদাতা

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিনশিপে ভারতকে প্রথম সোনা উপহার দিলেন গোমিথা মারিমুথু। তিনি এদিন মেয়েজের ৮০০ মিটারে ২:‌০২.‌৭০ সেকেন্ড। তঁার পরেই শেষ করেছেন চিনের চুংয়ু ওয়াং। তঁার সময় গোমিথার থেকে একটু কম। সোনা জিতে খুব খুশি ভারতীয় অ্যাথলিট।
নিজেদের লক্ষ্যে বেশ ভালভাবেই এগিয়ে চলেছেন স্বপ্না এবং দ্যুতি। রবিবার মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনালে উঠেছিলেন দ্যুতি, নিজের সেরা সময় অতিক্রম করে সেমিফাইনালে পৌঁছেছিলেন। সময় নিয়েছিলেন ১১.২৮ সেকেন্ড। সোমবারের দিনটাও দ্যুতির জন্য বেশ ভালই কাটল। মহিলাদের ১০০ মিটারের ফাইনালে উঠলেন তিনি। এ দিনও নিজের সেরা সময়কে ছাপিয়ে গেলেন তিনি। রবিবারের নিজের সেরা সময় (১১.২৮) অতিক্রম করে সোমবার ১১.২৬ সেকেন্ড সময় করে নতুন জাতীয় রেকর্ড গড়লেন দ্যুতি। স্বভাবতই খুবই উচ্ছ্বসিত তিনি। ভারতীয়দের মধ্যে সোনা জিতলেন গোমাথি মারিমুথু। মহিলাদের ৮০০ মিটারে সোনা জেতেন তিনি।
অন্যদিকে, স্বপ্না বর্মনও হেপ্টাথলন ইভেন্টে এখনও পর্যন্ত মসৃণ ভাবেই নিজের লক্ষ্যে এগোচ্ছেন। এ দিন, ১০০ মিটার হার্ডলসে চলতি মরশুমের সেরা করেছেন স্বপ্না। তঁার পয়েন্ট ৯৭৮। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন এশিয়ান গেমসে সোনা জয়ী মেয়ে। সময় নিয়েছেন ১৪.০০ সেকেন্ড। এই ইভেন্টে প্রথম হয়েছেন চীনের ওয়াং কুয়িংলিং। তিনি সময় নিয়েছেন ১৩.৭৬ সেকেন্ড। হেপ্টাথলনের হাইজাম্প ইভেন্ট শেষে গ্রুপ–বি’তে স্বপ্না শীর্ষে রয়েছেন। হাইজাম্পেও চলতি মরশুমের সেরা করেছেন স্বপ্না। তঁার পয়েন্ট ১০১৬। পাশাপাশি দুটো মিলিয়ে স্বপ্নার পয়েন্ট ১৯৯৪ পয়েন্ট। স্বপ্নাকে তাড়া করছেন চীনের ওয়াং কুয়িংলিং। তঁার মোট পয়েন্ট ১৯১৬।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *