Breaking News
Home / TRENDING / কালিয়াগঞ্জে জিত, অন্য দুই আসনেও জয়ের গন্ধ পেয়েই প্রতিক্রিয়া মমতার

কালিয়াগঞ্জে জিত, অন্য দুই আসনেও জয়ের গন্ধ পেয়েই প্রতিক্রিয়া মমতার

ওয়েব ডেস্ক:

তিন আসনেই জয়ের গন্ধ পেয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, অতিরিক্ত অহংকারেই হার হয়েছে বিজেপির।

উল্লেখ্য, ইতিমধ্যে কালিয়াগঞ্জে প্রথমবার জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও প্রাথমিক গণনায় উত্তর দিনাজপুরের কেন্দ্রেটিতে এগিয়েছিল বিজেপিই। তবে শেষ লগ্নে বাজিমাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।  ২৩০৪ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী তপন সিংহ। উল্লেখ্য, কালিয়াগঞ্জ বিধানসভায় এর আগে কখনই জেতেনি ঘাসফুল।

অন্যদিকে দিলীপ ঘোষের এলাকা খড়্গপুরেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একাদশ রাউন্ডের শেষে খড়্গপুরে তৃণমূল এগিয়ে রয়েছে ১৬,৩৫৫ ভোটে।

প্রথম থেকেই করিমপুরে বিজেপির জেতার সম্ভাবনা নেই বলেই মনে করছিল রাজনৈতিক বিশ্লেষকেরা। সে কথা মাথায় রেখেই এই আসনে হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করে গেরুয়া শিবির। ষষ্ঠ রাউন্ডের শেষে সেখানেও ২৫৫৪১ ভোটে এগিয়ে রাজ্যের শাসক দল।

এক আসনে জিত, অন্য দুই আসনে জয়ের সম্ভাবনা বুঝেই উপনির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অতিরিক্ত অহংকারেই ডুবেছে বিজেপি। টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটে বুঝিয়ে দেন, বিজেপির হারের অন্যতম কারণ এনআরসি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *