Breaking News
Home / TRENDING / এনআরসি ইস্যুতেই বিজেপি বধ ! প্রতিক্রিয়ায় বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এনআরসি ইস্যুতেই বিজেপি বধ ! প্রতিক্রিয়ায় বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নীল রায়। তিন আসনে জয়ের গন্ধ পেতেই বিজেপিকে (BJP) তেড়েফুঁড়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার গণনাপর্ব যত এগিয়েছে ততই চওড়া তৃণমূল প্রার্থীদের মুখের হাসি। ফলস্বরূপ আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী বলেন “ঔদ্ধত্য আর অহঙ্কারের ফল বিজেপি। এই জয় মানুষের জয়।” সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “লোকসভা ভোটের পর থেকেই বিজেপির দম্ভ বেড়ে গিয়েছিল। এনআরসি করে দাও, একে নাগরিকত্ব দাও ওকে দেশ থেকে বের করে দাও। যেন জমিদারি ওদের। নাগরিকত্ব দেওয়ার ওরা কে! এমনিতেই তো সবাই এ দেশের নাগরিক”।

প্রসঙ্গত, লোকসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর এই তিন উপনির্বাচনে তৃণমূলের জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, খড়গপুর সদর আসন জিতে যেমন বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জোর ধাক্কা দেওয়া গেল। তেমনি কালীয়াগঞ্জ আসন প্রথমবারের জন্য জয় পেয়ে বিজেপির সঙ্গে ভোটের ৫৬ হাজারের ব্যবধান ঘুচিয়ে ফেলা সম্ভব হল। আর করিমপুরে আসন ধরে রাখার পাশাপাশি, সেখানে তৃণমূলের (TMC) অবস্থান আরও দৃঢ় হল। যেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এনআরসি ইস্যুকে তীব্র আক্রমণ করে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *