Breaking News
Home / TRENDING / সীমান্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪৩ জন চিনা সেনার, দাবি কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংয়ের

সীমান্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪৩ জন চিনা সেনার, দাবি কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংয়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষে ৪৩ জন পিপলস লিবারেশন আর্মির সদস্যের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহ (V K Singh)। এক জাতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘আমাদের দিকের লোকজন বলছেন, চিনের দিকে মৃতের সংখ্যা ৪৩। আমাদের উচিত চিন সেনার মৃতের সংখ্যা নিয়ে আমাদের লোকের কথাই বিশ্বাস করা।’’ তিনি আরও বলেন, ‘‘চিন বরাবরই হতাহতের সংখ্যা গোপন করে। ’৬২-র যুদ্ধের সময়ও মৃতের প্রকৃত সংখ্যা স্বীকার করেনি বেজিং।’’

প্রসঙ্গত, সংঘর্ষের পরের দিন থেকেই ভারতীয় সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা ও সংবা মাধ্যম দাবি করে আসছে, চিনের দিকে ৪৩ জনের মৃত্যু হয়েছে। যদিও কোনও মাধ্যমই কোনও সেনা আধিকারিককে উদ্ধৃত করে এই সংখ্যা বলেনি। ভি কে সিংহ যে শুধু কেন্দ্রীয় মন্ত্রী তাই নয়, তিনি প্রাক্তন সেনাপ্রধান ছিলেন। আবার প্রথম নরেন্দ্র মোদীর সরকারে (Narendra Modi Govt.) বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ফলে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের। 

এ প্রসঙ্গে চিনের সেনা পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) মুখপাত্র কর্নেল ঝাং বলেছিলেন, “গলওয়ান উপত্যকায় সংঘর্ষে দু’পক্ষেই হতাহত হয়েছে।” তারপরেই ধরে নেওয়া হচ্ছে চিনের দিকেও হতাহত হয়েছে। কিন্তু চিনের কত জন সেনা বা অফিসারের মৃত্যু হয়েছে, তা নিয়ে সরকার বা সেনা কোনও তরফেই স্পষ্ট কোনও পরিসংখ্যান নেই। সংঘর্ষের পরের দিন থেকেই ভারতীয় সেনাকে উদ্ধৃত করে একাধিক দেশী ও বিদেশী সংবাদ সংস্থা দাবি করে আসছে, চিনের দিকে ৪৩ জনের মৃত্যু হয়েছে। যদিও কোনও মাধ্যমই কোনও সেনা আধিকারিককে উদ্ধৃত করে এই সংখ্যা বলেনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *