নিজস্ব সংবাদদাতাঃ
ভারত ট্রাম্পকে আমন্ত্রণ জানাচ্ছে তবে ঠিক কোন সময়ে আমেরিকার রাষ্ট্রপ্রধান এ দেশে আসছেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গেছে, আগে ঠিক ছিল আগামী বছর প্রজাতন্ত্র দিবসের (২৬ জানুয়ারি) দিন ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন। কিন্তু ২ আগস্ট আমেরিকা সরকারের মিডিয়া সচীব জানিয়ে দিয়েছেন এখনও ট্রাম্পের ভারত সফরের দিনক্ষণ নির্ধারিত হয়নি। আগামী মাসে ট্রাম্প সরকারের বিশেষ সচীব মাইক পমপিও এবং প্রতিরক্ষা সচীব জেমস এন ম্যাটিসের ভারতে আসার কথা। তাঁরা আসবেন মূলত ট্রাম্পের এদেশে আসার বিষয়ে কথাবার্তা পাকা করতে।
তবে আগামী বছর প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার যে একজন রাষ্ট্রপ্রধানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে চলেছে তা পাকা হয়ে গেছে। পাশাপাশি ১০টি (আসিয়ান) দেশের—থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিনস, সিঙ্গাপুর, মায়নমার, কাম্বোডিয়া, লাওস এবং ব্রুনেই-এর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে। উল্লেখ্য, ২০১৫ সালে ৬৫তম প্রজাতন্ত্র দিবসে ভারতে এসেছিলেন তৎকালীন আমেরিকান রাষ্ট্রপ্রধান বারাক ওবামা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news