Breaking News
Home / TRENDING / দল ছাড়বেন দীনেশ? জেনে নিন চ্যানেল হিন্দুস্তানকে কী বললেন এই সাংসদ

দল ছাড়বেন দীনেশ? জেনে নিন চ্যানেল হিন্দুস্তানকে কী বললেন এই সাংসদ

দেবক বন্দ্যোপাধ্যায়ঃ 

পাগল নাকি! আমি যাব বিজেপিতে!
বক্তা দীনেশ ত্রিবেদী, তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দীনেশ ত্রিবেদীর একটি সাক্ষাৎকারের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে। কেন এমন জল্পনা? কারণ শেষ কয়েকদিন ধরে মোদি প্রশংসায় মেতেছেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলছেন, মোদিকে সদর্থক ভাবে দেখা উচিত। এমনকি মুখে না বললেও তিনি বুঝিয়ে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে যে ভাবে এবং যে ভাষায় আক্রমণ করে তৃণমূল, তার সঙ্গে তিনি সহমত নন। এমনকি তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন মোদি সম্পর্কে যে যেমন ভাষা প্রয়োগ করেন কিংবা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে মোদিকে জেলে পোরার কথা বলেন তা তাঁর পছন্দ নয়। তাঁর কথায়, “আমি কারও সম্পর্কে মন্তব্য করতে চাই না, তবে এটা আমার সংস্কৃতি নয়।”
দীনেশ ত্রিবেদীকে শুরু হওয়া বিতর্কের মধ্যে, আজ, শুক্রবার, দীনেশের সঙ্গে কথা হয় চ্যানেল হিন্দুস্তানের।
চ্যানেল হিন্দুস্তান : আপনি ২০১৪ নির্বাচনের আগেও বলেছিলেন, দল নয়, দেশ বড়। সেবারও আপনাকে নিয়ে জল্পনা তৈরি হয়ে ছিল আপনি দল ছাড়বেন। শেষ পর্যন্ত আপনি তৃণমূলেই রয়ে যান। এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে? নাকি অন্য কিছু?
দীনেশ : আমি ঠিক বুঝতে পারলাম না। আপনি ঠিক কি জানতে চাইছেন?
চ্যানেল হিন্দুস্তান : আপনি দলের লাইনের বাইরে গিয়ে মোদির প্রশংসা করছেন। আপনি কি তৃণমূল ছাড়তে চান?
দীনেশ : পাগল নাকি? এসব বিতর্ক থেকে বেরিয়ে আসুন। আর ২০১৪-র কথা ছাড়ুন। ২০১৯-এর কথা বলুন।
চ্যানেল হিন্দুস্তান : ২০১৯-এ কি আপনি বিজেপিতে?
দীনেশ ত্রিবেদী : শুনুন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্বাচনে জয় পাই। এসব বিতর্কের কোনও মানেই হয় না।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *