Breaking News
Home / TRENDING / মদ খেলে রোজ খান, মাঝে মাঝে নয়! কেন জেনে নিন

মদ খেলে রোজ খান, মাঝে মাঝে নয়! কেন জেনে নিন

নিজস্ব সংবাদদাতাঃ
আপনি কি উৎসব পার্বণে হঠাৎ হঠাৎ পান-ভোজনে মত্ত হন? তাহলে বিপদ! কারণ একটি সাম্প্রতিক গবেষণা বলছে, যারা নিয়মিত মদ্য পান করেন না বরং মাঝে মাঝে পান করে থাকেন তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটির গবেষকদের বক্তব্য, যে তরুণতরুণীরা নিয়মিত অ্যালকোহল পান করেন না, বরং পার্টিতে হঠাৎই একদিন পানভোজনে করে থাকেন তাদের হৃদযন্ত্রের ছোটখাটো সমস্যা বড় আকার ধারণ করে। কারণ হাঠাৎ পানে রক্তে কোলেস্টোরলের পরিমাণ আচমকা বেড়ে যায়। যার ফলে একাধিক হৃদরোগের সম্ভাবনা তৈরি হয়।
সাম্প্রতিককালে এমন নিদর্শন বার বার পাওয়া গেছে, যেখানে হৃদরোগে প্রাণ যাওয়ার অন্যতম কারণ ৪৫ বছর বয়সের মধ্যেই উচ্চ রক্তচাপে ভোগা। এই সমীক্ষায় দেখানো হয়েছে কীভাবে অনিয়মিত মদ্যপান যুবক-যুবতীদের বিপদ ডেকে আনছে। এমনকী এও দেখা গেছে, যে নিয়মিত মদ্যপায়ীদের তুলনায় অনিয়মিত মদ্যপায়ীদের রক্তে চিনির পরিমাণ বিপজ্জনক ভাবে বেশি।
গবেষকেরা ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের দু’ভাগে ভাগ করেন। একদিকে রাখা হয় যারা নিয়মিত মদ্যপান করেন (বছরে ১২ বারের বেশি), অন্য দিকে অনিয়মিত পায়ীদের (১২ বার বা তারচেয়ে কম)। দেখা গেছে অনিয়মিত পায়ীদের মধ্যে পুরুষের পরিমাণ ২৫.১%, মহিলা ১১.১%। অন্যদিকে যারা নিয়মিত মদ্যপান করেন তাদের মধ্যে পুরুষের পরিমাণ ২৯.০%, মহিলা ২৫.১%।
এও দেখা গেছে, যে মদ্যপায়ীদের অধিকাংশই অনিয়মিত মদ্যপায়ী। কলেজ ছাত্রদের মধ্যে ৫ জনে ১জন দুই সপ্তাহে ৩বার অ্যালকোহল গ্রহণ করে থাকে। এদের অধিকাংশই অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে পড়ে। এমকী শেষে জ্ঞান হারায়।
গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে ‘জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *