মধুকল্পিতা চৌধুরী
বেলেঘাটা রাসমনি বাগান কিশোর সংঘের এবারের থিম ‘‘শিউলি এলো শীতের পরস, ঢাকের বুলি মনে পুজোর সুরে আমরা এবার শান্তিনিকেতনে’’
শান্তিনিকেতন মানেই শান্তির জায়গা। জীবনের সমস্ত সমস্যা থেকে একটু দূরে শান্তির খোঁজেই তো মানুষ যান কবিগুরুর শান্তিনিকেতনে। কবি গুরুর শান্তিনিকেতনের এক টুকরো অনুভূতি আপনি পেয়ে যাবেন রাসমনি কিশোর বাগান সংঘে। হলোই বা কলকাতা, তা সত্ত্বেও এই পুজো মণ্ডবের ভেতরে ঢুকলে তা বোঝার উপায় নেই। নিখুঁত ভাবেই এখানে শান্তিনিকেতনের কলা ভবন থেকে শুরু করে উপাসনা গৃহ, বয়েজ হোস্টেল সহ গ্রামের কিছু ঘরবাড়িরও চিত্র তৈরি করা হয়েছে। এছাড়াও পুজোর প্রত্যেকটা দিন এই মণ্ডপ চত্ত্বরে বসছে বাউল গানের আসর।
বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়েই এখানকার প্রতিমা তৈরি হয়েছে ‘প্রিজমা এফেক্ট’-এর মাধ্যমে।
(দেখে নিন সেই মণ্ডপের এক ঝলক)
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news