Breaking News
Home / TRENDING / দশমীর আগেই তৃণমূলে বিজয়ার প্রথম পর্ব মুকুলের, নবমীতেই ইস্তফা রাজ্যসভায় ( Big Breaking)

দশমীর আগেই তৃণমূলে বিজয়ার প্রথম পর্ব মুকুলের, নবমীতেই ইস্তফা রাজ্যসভায় ( Big Breaking)

দেবক বন্দ্যোপাধ্যায় :

নবমী নিশি ফুরিয়ে যাওয়ার আগেই ফুরিয়ে যাবে তৃণমূলের সংসদীয় রাজনীতির সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক। রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেবেন মুকুল। তাঁর কাঁচড়াপাড়ার বাড়িতে যখন ঢাকের বাদ্যি, ধুনোর ধোঁয়া, কাঁসর-ঘন্টা তখন সেই উৎসব মুখরিত আবহের মধ্যেই মুকুলের পদত্যাগপত্র পৌঁছে যাবে যেখানে যাওয়ার।
‘দুয়ারে প্রস্তুত গাড়ি’ র মত তাঁর নিজের দল প্রস্তুত হয়ে গেছে। চালকের আসনে উঠে বসার অপেক্ষা। বাতাসে এখনও ভাসছে তাঁর বিজেপিতে যোগদানের খবর। বিজেপি ও আরএসএসের শীর্ষ সুত্র অবশ্য বলছে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নেই। রাজ্যের সংখ্যালঘু সমাজে যাঁদের কথার গুরুত্ব আছে তাঁদের কেউ কেউ বলেছেন, বিজেপি নয়, মুকুল রায়ের জন্য নতুন দলই শ্রেয়। মুকুল রায় মুখে বলছেন, ” আমি এখনও কিছু ঠিক করিনি। এখন বাড়িতে থাকব। পুজো নিয়ে মেতে থাকব।” তবে তিনি কাজে কী করবেন! তৃণমূল কংগ্রেসে সেটাই এখন নিভৃত চর্চার বিষয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *